1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

বিজেপি নেত্রী নূপুর শর্মাকে তলব করল কলকাতা পুলিশ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুন, ২০২২

ভারতের মুম্বই পুলিশের পর এবার ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাসপেন্ড জাতীয় মুখপাত্র নূপুর শর্মাকে তলব করেছে কলকাতা পুলিশ। নারকেলডাঙা থানায় নূপুরকে ডেকে পাঠানো হয়েছে। আগামী ২০ জুনের মধ্যে তাকে হাজিরা দিতে নির্দেশ দেয়া হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪১ এ ধারায় নোটিশ পাঠানো হয়েছে নূপুরকে। একটি টেলিভিশন চ্যানেলে মহানবী সা.কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিজেপি নেত্রী। যে মন্তব্য ঘিরে তোলপাড় গোটা ভারত। ইতিমধ্যেই নূপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বিভিন্ন থানায়। তাকে গ্রেফতারের দাবি উঠেছে বিভিন্ন মহলে।

ঘৃণাভাষণের অভিযোগে নূপুরের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় এফআইআর দায়ের করেছেন তৃণমূলের রাজ্যের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক তথা আইনজীবী আবু সোহেল। নূপুরের বিরুদ্ধে স্বেচ্ছায় শান্তিভঙ্গের প্ররোচনা দেওয়া, হুমকি দেওয়া-সহ নানা ধারায় মামলা করা হয়েছে। নূপুরকে দ্রুত গ্রেফতার করা না হলে প্রয়োজনে আগামী সোমবার সুপ্রিম কোর্টে আবেদন করার হুঁশিয়ারিও দিয়েছেন মামলাকারী।

বিজেপি নেত্রীকে তলব করেছে মুম্বই পুলিশও। আগামী ২৫ জুন নূপুরকে হাজিরা দিতে সমন পাঠানো হয়েছে। আপত্তিকর মন্তব্যের প্রেক্ষিতে তার বক্তব্য রেকর্ড করা হবে। ২৫ জুন সকাল ১১টায় মুম্বই পুলিশের কাছে নূপুরকে হাজিরা দিতে বলা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪১ নম্বর ধারায় নূপুরকে নোটিস পাঠিয়েছে মুম্বই পুলিশ। যে টেলিভিশন চ্যানেলের বিতর্কসভায় যোগ দিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন বিজেপি নেত্রী, সেই অনুষ্ঠানের ভিডিও ফুটেজ সংশ্লিষ্ট চ্যানেলের থেকে চেয়ে পাঠিয়েছে পুলিশ।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com