1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

করোনায় আক্রান্তের সংখ্যা ৫২ কোটি ৯০ লাখ ছাড়ালো

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মে, ২০২২

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৫২ কোটি ৯০ লাখ ছাড়িয়ে গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ কোটি ৯০ লাখ ৪০ হাজার ১৯২ জন।

মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ তিন হাজার ১৬২ জন।

আর সুস্থ মানুষের সংখ্যা ৪৯ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ৮৭ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৫২ লাখ ৪১ হাজার ১৬ জন। মোট মারা গেছেন ১০ লাখ ২৯ হাজার ৫২৪ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩১ লাখ ৪২ হাজার ১৯২ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৫০৭ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ৮৩ লাখ ছয় হাজার ৮১৫ জন। ছয় লাখ ৬৫ হাজার ৯৫৫ জন মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com