1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

করোনায় সুস্থ হয়েছেন ১১ লাখ, আক্রান্ত ৭ লাখ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়েছে। সাথে বেড়েছে সুস্থ হয়ে বাড়ি ফেরা মানুষের সংখ্যা। আর কমেছে আক্রান্তের সংখ্যা।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছেন চার হাজার ৪৬০ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ৫৩ হাজার ৫৩২ জনে।

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন সাত লাখ ৭৩ হাজার ২৭ জন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ কোটি ১৫ লাখ ৮২ হাজার ৪৪৫ জন।

অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ লাখ ৭১ হাজার ৮১০ জন। মোট সুস্থ হয়েছেন ৪৬ কোটি ৫২ লাখ ৬১ হাজার ৬৬ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ২৮ লাখ ৮৮ হাজার ২৪৭ জন। মোট মারা গেছেন ১০ লাখ ১৯ হাজার ৭৭৪ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩০ লাখ ৬৮ হাজার ৭৯৯ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৩ হাজার ৬৯৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ৩৯ লাখ নয় হাজার চারজন। ছয় লাখ ৬৩ হাজার ১৬৫ জন মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com