1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

বাড়ির সামনে বিজেপি নেতাকে গুলি করে হত্যা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

ভারতের পূর্ব দিল্লিতে বিজেপির স্থানীয় এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তার নাম জিতু চৌধুরী। গতকাল বুধবার সন্ধ্যায় তার ওপর হামলা হয়। খবর এনডিটিভির।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, এক কনস্টেবল দিল্লির ময়ুর বিহারে নিজের বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় বিজেপি নেতাকে খুঁজে পায়। তার দেহে গুলির চিহ্ন ছিল।

দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে কয়েকটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। অভিযুক্ত এখনও পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com