1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

করোনায় মৃতের সংখ্যা ৬১ লাখ ৫০ হাজারের কাছাকাছি

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৮ মার্চ, ২০২২

মহামারী করোনাভাইরাসে বিশ্বব্যাপী ২৪ ঘণ্টায় আরো তিন হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ১৩ লাখ মানুষ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৮ কোটি ২১ লাখ ১৪ হাজার ৪১৭ জন। মোট মারা গেছেন ৬১ লাখ ৪৮ হাজার ৩০২ জন। আর সুস্থ হয়েছেন ৪১ কোটি ৬৫ লাখ ১৬ হাজার ৮৬৩ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ১৬ লাখ ২১ হাজার ৮৮৮ জন। মোট মারা গেছেন ১০ লাখ তিন হাজার ৪৬৭ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩০ লাখ ২০ হাজার ৭২৩ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২১ হাজার ৬৬ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ৯৮ লাখ ৪২ হাজার ৪১৮ জন। ছয় লাখ ৫৮ হাজার ৯২৬ জন মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com