1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

ইউক্রেনের টিভি টাওয়ারে রুশ হামলায় নিহত ৯

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

ইউক্রেনের একটি টেলিভিশন টাওয়ারে রুশ বাহিনীর সামরিক হামলায় ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।

সোমবার পূর্ব ইউরোপের এ দেশটির পশ্চিমাঞ্চলীয় রিভনে শহরের বাইরে রুশ হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

রিভনের আঞ্চলিক প্রশাসনের প্রধান ভিতালি কোভাল জানিয়েছেন, হামলায় ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন। শহরের বাইরে আন্তোপিল গ্রামে হওয়া এ হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের উদ্ধারের কাজ চলছে।

এদিকে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স-ইউক্রেন জানিয়েছে, হামলার পর এক সংবাদ ব্রিফিংয়ে কোভাল বলেন, স্থানীয় সময় সোমবার সকালে ভবনটিতে দুটি রকেট আঘাত হানে। এ ছাড়া তিনি যে ছবি পোস্ট করেছেন, সেখানে ধ্বংসস্তূপ সরাতে অগ্নিনির্বাপক কর্মীদের ক্রেন ব্যবহার করতে এবং হতাহতদের জন্য স্ট্রেচার বহন করতে দেখা যায়।

পোল্যান্ড সীমান্তবর্তী লভিভ শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবিস্থত রিভনে শহর। লাগাতার রুশ আক্রমণের মুখে অনেক ইউক্রেনীয়দের দেশ ছেড়ে পালিয়ে যেতে মূলত লভিভ রুট ব্যবহার করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com