1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

হবিগঞ্জে বাস-ট্রাক ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দে এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অপর একটি বাস দ্রুত গতিতে আসলে ত্রিমুখী সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com