1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

শীত কমিয়ে বাড়তে পারে তাপমাত্রা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

তীব্র শীতের প্রকোপের পর আগামী কয়েকদিন বেশ কিছুটা বাড়তে পারে তাপমাত্রা। কমে আসতে পারে শৈত্যপ্রবাহের এলাকা। যদিও গতকাল সোমবার দেশের রাজশাহী, পাবনা জেলা ও সীতাকুণ্ড উপজেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। দেশের ১১টি অঞ্চলের তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আর ১০ ডিগ্রির মধ্যেই ১০টি অঞ্চলের তাপমাত্রা।

উত্তরের জনপদ তেঁতুলিয়ায় গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ১২ দশমিক ৩, ময়মনসিংহে ১১ দশমিক ২, চট্টগ্রামে ১৩ দশমিক ৪, সিলেটে ১১ দশমিক ২, রাজশাহীতে ৯ দশমিক ২, রংপুরে ১০, খুলনায় ১২ দশমিক ৪ এবং বরিশালে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, ‘আগের দুদিনের তুলনায় তাপমাত্রা বেশ খানিকটা বাড়তে পারে। তবে কিছু এলাকায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এর পর পরবর্তী এক সপ্তাহের মধ্যে শৈত্যপ্রবাহের আর কোনো শঙ্কা নেই।’

আবহাওয়া অধিদপ্তর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিম এবং আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকায় পড়তে পারে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখছেন আবহওয়াবিদরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com