1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭২ বাংলাদেশি মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছি না: সিইসি জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু সালমান শাহ হত্যা মামলা : ডনের জামিন ফের নামঞ্জুর ইসরায়েলে নির্বাচন : আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ নেতানিয়াহুর লিকুদ পার্টির মানবতাবিরোধী অপরাধ : মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজের পরদিন তুরাগে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

চীনের পর দক্ষিণ কোরিয়ায় করোনার থাবা, চীনে ২৭১৫ জনের মৃত্যু

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০

চীনের বাইরে দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রাণঘাতী ভাইরাসটি ইতোমধ্যে ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ছে। তবে চীনের কিছু অংশ তাদের জরুরী প্রতিক্রিয়া কমিয়ে আনতে শুরু করছে। কারণ চীনে করোনাভাইরাসে নতুন আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমছে।

দক্ষিণ কোরিয়ায় আরো নতুন করে ১৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দক্ষিণ কোরিয়ায় কমপক্ষে এক হাজার ১৪৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ১১ জন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বুধবার জানিয়েছে, মঙ্গলবার চীনে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৪০৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে ৭৮ হাজার ৬৪ জন।

মঙ্গলবার শেষে চীনের মূল ভূখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭১৫ দাঁড়িয়েছে, আগের দিন থেকে ৫২ জন বেড়েছে বলে কমিশন জানিয়েছে।

প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল হুবাই প্রদেশে মঙ্গলবারে নতুন করে ৪০১ জন আক্রান্ত হয়েছে। যেখানে একদিন আগে আক্রান্তের সংখ্যা ছিল ৪৯৯ জন।

বিশ্বব্যাপী কমপক্ষে ৮০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আলজাজিরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com