1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :

ভারতে একদিনে করোনা রোগী বাড়ল ১ লাখ ৯৪ হাজার

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

ভারতে আবারও লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। এর সঙ্গে যুক্ত হয়েছে করোনার নতুন সংক্রমণ ওমিক্রন।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৯৪ হাজার ৭২০ জন। এই সময়ে দেশটিতে মারা গেছেন ৪৪২ জন।

এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫১০ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৪ হাজার ৬৫৫ জনের।

যা আগের দিনের তুলনায় ১৫.৮ শতাংশ বেশি। মঙ্গলবার এ সংখ্যাটা ছিল ১ লাখ ৬৮ হাজার।

প্রতিদিন প্রতি ১০০টি করোনা পরীক্ষায় রোগী শনাক্ত হচ্ছে ১১.৫ শতাংশ।

ভারতে এখন পর্যন্ত ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৬৮ জন।

মৃত্যু সংখ্যায় যুক্তরাষ্ট্র (৮ লাখ ৬৪ হাজার) ও ব্রাজিলের (৬ লাখ ২০ হাজার) পরই ভারতের অবস্থান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com