1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

অধিবেশন চলাকালে এমপিদের মারামারি

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

অধিবেশন চলাকালে পার্লামেন্টে ঘটে গেল অপ্রীতিকর ঘটনা। তর্ক-বিতর্কের একপর্যায়ে মারামারি-ঘুষাঘুষিতে জড়িয়ে পড়লেন কয়েকজন এমপি। গতকাল মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জর্ডানের পার্লামেন্টে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পার্লামেন্টের স্পিকার একজন সদস্যকে ফ্লোর ত্যাগ করতে বললে অধিবেশন কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে। এমপিদের মৌখিক বিবাদ মারামারিতে গড়ায়।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত লাইভ ফুটেজে দেখা যায়, বেশ কয়েকজন এমপি একে অপরকে ঘুষি মারছেন। একপর্যায়ে একজন মেঝেতে পড়ে যান। এ সময় অন্য এক এমপি চিৎকার-চেঁচামেচি করতে থাকেন। কয়েক মিনিট ধরে বিশৃঙ্খল পরিস্থিতি চলে।

সংবিধানের প্রস্তাবিত সংশোধনী নিয়ে বিতর্কের জন্য পার্লামেন্টে অধিবেশন চলাকালে এক এমপি ‘অন্যায্য’ মন্তব্য করেন। এ মন্তব্যের জন্য তিনি ক্ষমা চাইতে অস্বীকার করেন। এ ঘটনার জের ধরে পার্লামেন্টে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

খবরে বলা হয়, এমপিদের মধ্যে ঘুষাঘুষির ঘটনায় কেউ আহত হননি। অধিবেশনের প্রত্যক্ষদর্শী খলিল আতিয়েহ বলেন, ‘একটি বিবাদের জেরে বেশ কয়েকজন ঘুষাঘুষিতে জড়ান।’

তিনি বলেন, ‘এ আচরণ আমাদের জনগণের কাছে অগ্রহণযোগ্য। এ আচরণ আমাদের দেশের সুনামকে ক্ষতিগ্রস্ত করেছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com