1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

গভীর রাতে প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়লেন নেতানিয়াহু

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১

নানা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গভীর রাতে প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়লেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হারেৎজ।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের বেঁধে দেওয়া শেষ সময়ে বাসভবন ছাড়লেন নেতানিয়াহু। ফলে দীর্ঘ ১২ বছর পর আলোচিত ওই বাসভবন ছাড়তে হলো তাকে। তিনি বর্তমানে তার পরিবার নিয়ে উত্তর ইসরায়েলের কেয়সারিয়া এলাকায় অবস্থিত নিজের ব্যক্তিগত বাসায় উঠেছেন।

দেশটির প্রধানমন্ত্রীর বাসভবন খালি হলেও সেখানে উঠছেন না বর্তমান প্রধানমন্ত্রী বেনেত। বরং তিনি সরকারি দায়িত্ব পালনে কার্যালয় হিসাবেই একে ব্যবহার করবেন। তার স্ত্রী ও চার সন্তান রানানা শহরে তাদের বাসভবনেই থাকবেন।

গত সপ্তাহে নতুন সরকার গঠন করেন বেনেত। সরকার গঠনের বিষয়ে রোববার নেসেটের অধিবেশনে সদস্যদের আস্থা ভোট নেওয়া হয়। আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠ সদস্য জোট সরকারের পক্ষে সমর্থন দেন। এতে ১২ বছর দীর্ঘ শাসনের পর বিরোধী দলের আসনে গিয়ে বসেন বেঞ্জামিন নেতানিয়াহু।

ইসরায়েলে সরকার গঠনে কোনো দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় গত দুই বছরের মধ্যে চারবার দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৩ মার্চের চতুর্থ নির্বাচনের পরও কোনো পক্ষ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ইসরায়েলি আইন পরিষদ নেসেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ১২০ আসনের মধ্যে ৬১ সদস্যের প্রয়োজন হয়। দেশটিতে সরকার গঠনের প্রশ্নে নির্বাচনের পর ইসরায়েলি নেসেটের সদস্যদের সঙ্গে আলোচনা শুরু করেন ইসরায়েলি প্রেসিডেন্ট রিওভেন রিভলিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com