1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

কী আছে পুতিনের সাড়ে ৪ হাজার কোটি টাকার বিমানে?

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুন, ২০২১

সুইজারল্যান্ডের জেনেভায় গত বুধবার প্রথমবারের মুখোমুখি বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ‘ফ্লায়িং ক্রেমলিন’ নামে বিলাসবহুল বিমানে জেনেভায় পৌঁছান পুতিন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর’র প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনকে বহনকারী বিলাসবহুল এই বিমানটির মূল্য ৪ হাজার ৫৯৯ কোটি টাকারও বেশি। বিমানের কনফারেন্স টেবিল এমনকি টয়লেটও সোনায় মোড়ানো।

প্রতিবেদনে বলা হয়, বিমানটি তৈরি করেছে ভোরোনেজ এয়ারক্র্যাফট প্রোডাকশন অ্যাসোসিয়েশন। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫৬০ কিলোমিটার। বিমানটিতে রয়েছে বিলাসী বেডরুম, জিম এবং বার। বিমানের প্রতিটি কোনায় চোখে পড়ে রাষ্ট্রীয় আভিজাত্য।

এছাড়া বিমানে প্রয়োজনীয় কমান্ড সেন্টারও রয়েছে। এই কমান্ড সেন্টার থেকে সেনাবাহিনীকে পরিচালনা করা যায়। ফলে বিমান ভ্রমণে থেকেও যুদ্ধ পরিচালনা করতে পারবেন পুতিন।

বুধবার জেনেভায় পৌঁছানোর পর প্রায় আড়াই ঘণ্টা ধরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট। সেখান থেকে একই বিমানে দেশে ফেরেন পুতিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com