1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

১২ বছরের বেশি বয়সীদের টিকা দিচ্ছে ইতালি

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১

ইউরোপে করোনাভাইরাসে বেশি সংক্রমিত দেশগুলোর মধ্যে একটি হলো ইতালি। দেশটিতে  ১২ বছরের বেশি বয়সী সবাইকে টিকা দেওয়া শুরু হয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার থেকে এই টিকাদান কর্মসূচি শুরু হয়।

ফরাসি বার্তা সংস্থার (এএফপি) খবরে এ তথ্য জানা যায়। খবরে বলা হয়, ইতালিতে টিকাদান কর্মসূচি দ্রুত চলেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটির ২৩ শতাংশ জনগণকে টিকা দেওয়া হয়েছে। ৩ কোটি ৫০ লাখের বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী রবার্ট স্পারেঞ্জা বলেছেন, এই কঠিন সময় পার হতে তাঁদের চেষ্টা চালিয়ে যেতে হবে।

গত সপ্তাহে ইউরোপীয় মেডিসিনস এজেন্সি ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য ফাইজার/বায়োএনটেকের টিকা দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছে। এরপর ইতালিতে টিকা দেওয়া কার্যক্রম শুরু হলো।

ইতালিতে করোনায় এ পর্যন্ত ১ লাখ ২৬ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। তবে গত কয়েক সপ্তাহে দেশটিতে করোনার সংক্রমণ কিছুটা কমেছে। অনেক বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। তবে এখনো দেশটিতে রাতে কারফিউ জারি আছে এবং জনসমাগমস্থলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com