1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

লিবীয় উপকূল থেকে দেড় শ’র বেশি অবৈধ অভিবাসী উদ্ধার

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) শুক্রবার জানিয়েছে, লিবীয় উপকূল থেকে ১৫০ জনের বেশি অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। খবর সিনহুয়ার।

এক টুইটার বার্তায় আইওএম জানায়, ‘কোস্ট গার্ড আজ ১৫০ জনের বেশি অভিবাসীকে আটক করে লিবিয়ায় ফেরত পাঠিয়েছে।’

২০১১ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর উত্তর আফ্রিকার এ দেশে রাষ্ট্রীয় নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলার কারণে হাজার হাজার অবৈধ অভিবাসী লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের কোনো দেশে চলে যেতে চায়।

আইওএম’র হিসাব অনুযায়ী, ২০২০ সালে ভূমধ্যসাগর রুট পাড়ি দিতে গিয়ে ৩২৩ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন এবং আরো ৪১৭ জন নিখোঁজ হয়েছেন। এছাড়া এ পথ থেকে ১১ হাজার ৮৯১ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com