1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

শৈশবে ধর্ষিত, বিচার মিলল এক যুগ পর

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

প্রায় ১২ বছর অপেক্ষার পর ধর্ষণের বিচার পেলেন এক নারী। ঘটনার সময় তার বয়স ছিল ১৩ বছর। এখন বয়স ২৫। ২০০৯ সালে রংপুরের মধ্য বিন্নাটারিতে তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন। সেই মামলার আসামি আইনুল হকের যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকার অর্থদণ্ড দিয়ে গতকাল দুপুরে রায় ঘোষণা করেছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জাবিদ হোসেন এই রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, আসামি আইনুল হক ২০০৯ সালের ১ মার্চ শিশুটিকে জোড় করে একটি বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে রংপুর মেডিক্যালে ভর্তি করে এলাকাবাসী।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিশেষ পিপি খন্দকার রফিক হাসনাইন। তিনি জানান, এ ঘটনার ৮ সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। মামলার যাবতীয় কার্যক্রম শেষে আদালতের দেওয়া রায়ে সন্তুষ্টি জানিয়েছে বাদীপক্ষের আইনজীবী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com