1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

১৫ বছর পর ফিলিস্তিনে নির্বাচনের ঘোষণা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শুক্রবার দেশটিতে সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন।  দীর্ঘ ১৫ বছর পর জাতীয় নির্বাচন হচ্ছে দেশটিতে।

মাহমুদ আব্বাসের কার্যালয় শুক্রবার এ ব্যাপারে একটি ডিক্রি জারি করে। এতে বলা হয়েছে, আগামী ২২ মে পার্লামেন্ট নির্বাচন এবং ৩১ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর আল জাজিরার।

এর আগে ২০০৬ সালে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।  ওই নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে হামাস জয়ী হয়।

হামাসের ওই জয়ের পরই ২০০৭ সাল থেকে গাজা অবরোধ করে রাখে ইসরাইল।

ফিলিস্তিনি প্রেসিডেন্টের ডিক্রিতে বলা হয়, অধিকৃত পশ্চিমতীর, গাজা ও পূর্ব জেরুজালেমসহ দেশটির সব এলাকায়ই এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে ইসরাইল জেরুজালেমে নির্বাচনসহ ফিলিস্তিনিদের সব ধরনের তৎপরতা নিষিদ্ধ ঘোষণা করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com