1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

তোমাকে ভালোবাসি বাবা : ইভাঙ্কা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। ট্রাম্পকে যোদ্ধা হিসেবে অভিহিত করে তিনি করোনা জয় করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। বাবাকে ‘ভালোবাসি’ বলতেও ভোলেননি এ আলোচিত নারী।

আজ শনিবার ইভাঙ্কা ট্রাম্প তার টুইটার অ্যাকাউন্টে ডোনাল্ড ট্রাম্পের একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেন, ‘তুমি একজন যোদ্ধা, তুমি এটি (করোনা) জয় করতে পারবে। আমি তোমাকে ভালোবাসি বাবা।’

ইভাঙ্কা যে ভিডিওটি শেয়ার দিয়েছেন, সেই ভিডিওতে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সবাইকে মানসিকভাবে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ। আমি হাসপাতালে ভর্তি হওয়ার জন্য যাচ্ছি। ফার্স্ট লেডি (মেলানিয়া) অনেক উন্নতি করছেন। ’

স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে ট্রাম্প টুইট করে জানান, ‘আজ রাতে মেলেনিয়া ট্রাম্প ও আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমরা দ্রুত কোয়ারেন্টিন ও সুস্থতার প্রক্রিয়া শুরু করব।’ আজ শনিবার ট্রাম্পকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

তার আগে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের একজন হোপ হিকসের করোনা ধরা পড়ার পর নমুনা পরীক্ষা করান ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া। পরে তাদের দুজনেরই করোনা পজিটিভ আসে।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র।দেশটিতে এখন পর্যন্ত  ৭৫ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এ ভাইরাসটিতে আক্রান্তি হয়ে যুক্তরাষ্ট্রের দুই লাখ সাড়ে ১৩ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com