1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আজও বন্ধ রয়েছে অন্তত ৩১টি পোশাক কারখানা। বন্ধ কারখানার মধ্যে শ্রম আইনের ১৩/১ ধারায় ২২টি, শ্রমিক বিক্ষোভের মুখে বন্ধ রয়েছে ৯টি। এ ছাড়া ম্যাংগো টেক্স, ফ্যাশন ফোরাম লিমিটেড, নাঈম নিটওয়্যার লিমিটেড, স্টারলিং ক্রিয়েশন ও সাদ ফ্যাশন লি. নামের আরও পাঁচটি পোশাক কারখানার ভেতরে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

এদিকে অন্য সব কারখানার শ্রমিকরা সকালে কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন। তবে নরসিংহপুর এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে হাজিরা নিশ্চিত করে ভেতরে কর্মবিরতি শুরু করেন। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের ছুটি ঘোষণা করে। তবে এখনো কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, অধিকাংশ পোশাক কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কয়েকটি কারখানা ছাড়া শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক রয়েছে।

এ ছাড়া শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানাগুলোর সামনে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com