1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা এলাকায় নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। মঙ্গলবার (১৩ অক্টোবর) ময়লা-আবর্জনা ফেলা এবং পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটে। হামলার পর যশোর কোতোয়ালি থানায় মামলা করা হলে পুলিশ ১ জনকে গ্রেপ্তার করেছে।

এই ঘটনায় তিনি বাদী হয়ে দুজনকে আসামি করে যশোরের কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। মামলায় জাহাঙ্গীর তালুকদার (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বাড়ির সামনে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারীদের সঙ্গে সমু চৌধুরীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের কর্মচারী জাহাঙ্গীর ও হৃদয় তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে তিনি আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুপুর ১টা ২০ মিনিটের দিকে তিনি বাড়ি ফিরে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার দে জানান, সমু চৌধুরীর মাথায় কাটা জখম হয়েছে। ক্ষতস্থানে কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে গেছেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলার ঘটনায় একটি মামলা করা হয়েছে। ‌হামলার শিকার সমু চৌধুরী নিজেই মামলার বাদী হয়েছেন। এর মধ্যে জাহাঙ্গীর নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com