1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

আ. লীগের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সত্যতা পায়নি আইপিইউ: স্পিকার

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিশ্ব দরবারে প্রমাণ করতে চেয়েছিল বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনকারী দেশ, তাদের অভিযোগ ভুল প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম । তিনি বলেছেন, ‘ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সদস্যদের মধ্যে বাংলাদেশ সম্পর্কে থাকা ভুল ধারণা দূর হয়েছে।’

তানজানিয়ায় বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের একটি কনভেনশন থেকে ফিরে আজ রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, ‘গত এপ্রিলে ইস্তাম্বুলে বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের ১৫২তম অধিবেশন হয়। সেখানে যাওয়ার পর পতিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ অভিযোগ করে বাংলাদেশে তাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তাদের সেই অভিযোগের তদন্ত করার জন্য বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের সদস্যরা ঢাকা আসেন তদন্ত করেন। তারা তদন্ত করে দেখেছে আওয়ামী লীগের অভিযোগ মিথ্যা। কালো তালিকা থেকে বাংলাদেশের নাম সরিয়ে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের সদস্যরা বাংলাদেশের জনগণের ১৭ বছরের সংগ্রামের কাহিনী শুনেছেন। তারা মর্মাহত হয়েছেন।’

বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া প্যাসিফিক গ্রুপের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ জানিয়ে স্পিকার বলেন, ‘বাংলাদেশের স্পিকার এক বছরের জন্য এর সভাপতি থাকবেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশের বাস্তব পরিস্থিতি আমি সেখানে তুলে ধরেছি। গত ১৬ বছর বাংলাদেশের মানুষ কীভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে তা তুলে ধরেছি। গণতন্ত্রের জন্য বাংলাদেশের জনগণের সংগ্রাম বিশ্ববাসীকে অভীভূত করেছে। পতিত সরকারের তৈরি করা ভুল ধারণা কেটে গেছে।’

স্পিকার আরও বলেন, ‘তানজানিয়ায় ৫-৯ অক্টোবর বিশ্ব আন্তপার্লামেন্টারি ইউনিয়নের কনভেনশন ছিল। সেখানে বাংলাদেশ থেকে আমিসহ ১৩ সদস্যের প্রতিনিধিদল যায়। এই অধিবেশনে বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের দৃষ্টি আকর্ষণ করেছে।’

‘এই কনভেনশনে আমরা অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাহরাইন, ভুটান কানাডা ও তুরস্কের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সংলাপ করেছি। হিউম্যান রাইটস কমিশনের সঙ্গেও বৈঠক হয়েছে। নানা গ্রুপের সঙ্গে সংলাপ করে বাংলাদেশ সাফল্য অর্জন করেছে’, যোগ করেন হাফিজ উদ্দিন আহমদ।

উল্লেখ্য, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে গত ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে এ দায়িত্ব গ্রহণ করেন।

স্পিকারের সফরসঙ্গী ছিলেন- সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, সাঈদ আল নোমান, সানজিদা ইসলাম তুলি, সরওয়ার জামাল নিজাম, এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন এবং রোকেয়া বেগম এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com