1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে অন্তঃসত্ত্বাসহ আটজনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে এক বন্দুকধারীর হামলায় প্রাণ গেছে একই পরিবারের আট সদস্যের। নিহতদের মধ্যে রয়েছেন এক অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশু। হত্যাযজ্ঞের পর নিজের গুলিতে আত্মহত্যা করেছেন হামলাকারীও। সব মিলিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা নয়।

শনিবার পুলিশের সংবাদ সম্মেলনে জানানো হয়, গত শুক্রবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারী ৪৫ বছর বয়সী এক ব্যক্তি। তবে তার পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

এরি পুলিশের প্রধান রিক লোরাহ বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। বাড়িটির দ্বিতীয় তলায় তার মরদেহ পাওয়া যায়।

পুলিশের তথ্য অনুযায়ী, নিহত আটজন একই পরিবারের সদস্য। হামলার সময় বাড়ি থেকে বেরিয়ে আসা দুই নারীকে গুলি করেন হামলাকারী। আতঙ্কিত ওই নারীরা তখন প্রতিবেশীদের কাছে সাহায্য চাইছিলেন।

কেন এই হত্যাযজ্ঞ, তা এখনো স্পষ্ট নয়। হামলার উদ্দেশ্য জানতে তদন্ত চলছে।

এরি শহরের মেয়র দারিয়া ডেভলিন বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। এমন পরিস্থিতিতেও কর্মকর্তারা সাহস ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো জানিয়েছেন, তিনি মেয়রের সঙ্গে কথা বলেছেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে আরও কঠোর আইন প্রণয়নের পক্ষে দীর্ঘদিন ধরেই অবস্থান নিয়ে আসছেন তিনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৪০০টির বেশি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com