1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ৯ দেশে সুনামি সতর্কতা জারি

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
মধ্য আমেরিকার দেশ পানামার উপকূলের কাছে শুক্রবার রাতে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরবর্তী কম্পন এবং সুনামির আশঙ্কায় মধ্য ও দক্ষিণ আমেরিকার ৯টি দেশের জন্য সতর্কতা জারি করেছে পানামায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানায়, ভারতীয় সময় ৯ অক্টোবর রাত ১১টা ২৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নিউজ জানায়, প্রকাশিত তথ্য অনুযায়ী, পানামার রাজধানী পানামা সিটি থেকে ২০৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল ভূমিকম্পটির কেন্দ্র।

এদিকে পানামায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, স্থানীয় সময় ৯ অক্টোবর রাত ১২টা ৫৬ মিনিটে পানামার লা পিতালোজা এলাকায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

এর কেন্দ্র ছিল পিতালোজা আরিবা এলাকার প্রায় ১৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।দূতাবাস সতর্ক করে বলেছে, ভূমিকম্পের পর এমন আরো কম্পন হতে পারে, যা ক্ষয়ক্ষতি ঘটাতে পারে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা কোস্টারিকা, এল সালভাদর, পেরু, মেক্সিকো, গুয়াতেমালা, পানামা, নিকারাগুয়া, কলম্বিয়া ও ইকুয়েডরের জন্য সম্ভাব্য সুনামির সতর্কতা জারি করেছে।

দূতাবাস জানায়, ‘উপকূলীয় এলাকায় শক্তিশালী ও অস্বাভাবিক স্রোত এবং হঠাৎ করে পানির উচ্চতা বেড়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের ক্ষতিগ্রস্ত ভবন ও স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। পরিস্থিতির সর্বশেষ তথ্য জানতে স্থানীয় জরুরি সম্প্রচার এবং সরকারি নির্দেশনার দিকে নজর রাখতেও বলা হয়েছে।

দূতাবাস আরো বলেছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো এড়িয়ে চলতে হবে। ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরেও প্রবেশ করা যাবে না। উপকূলের কাছাকাছি থাকা লোকজনকে উঁচু জায়গায় সরে যেতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলেও সতর্ক করেছে দূতাবাস। এ ধরনের পরিস্থিতির জন্য সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com