1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

এক ছেলে খুন, আরেকজন আটক, বাবার মরদেহ রেললাইনে

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

গাজীপুর জেলার টঙ্গীতে নিজ ঘর থেকে হাতের রগ কাটা অবস্থায় ছেলের ও রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ এপ্রিল) সকাল ৬টার দিকে বনমালা এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বাবা সোহেল হোসেন (৫২) ও ছেলে সাকিব হোসেন (১৮)।

পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দা সোহেল হোসেন একসময় সিঙ্গাপুর ও মালয়েশিয়াপ্রবাসী ছিলেন। কিছু বছর আগে তার স্ত্রী অসুস্থ হয়ে মারা যান। এরপর থেকে তিনি দুই ছেলেকে নিয়ে বাড়িতে বসবাস করতেন। সাকিব রাজধানী উত্তরায় একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি লেখাপড়ার পাশাপাশি একটি চাকরিও করতেন।

শনিবার (২৫ এপ্রিল) রাতের কোনো এক সময় সাকিবের মুখের ভেতর কাপড় গুঁজে দিয়ে তার দুই হাতের রগ কেটে শ্বাসরোধে হত্যা করা হয়। এদিকে সোহেল হোসেনের লাশ টঙ্গীর বনমালা রেললাইন এলাকায় পাওয়া যায়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, টঙ্গীর বনমালা এলাকায় নিজ ঘর থেকে ছেলে সাকিব এবং রেললাইনের পাশ থেকে তার বাবা সোহেল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় সোহেল হোসেনের বড় ছেলে সোহান হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তিনি পাশের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com