1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

খুলনায় তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

খুলনা জেলায় মধ্যরাতে চায়ের দোকানে ঢুকে তাঁতী দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (১১ মার্চ) রাত ১২টার দিকে নগরের খালিশপুর নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান খালিশপুর থানার ওসি মো. তৌহিদুজ্জামান।

নিহত ৩৮ বয়সী সোনা মিয়া ওই এলাকার আব্দুল জব্বার সরদারের ছেলে। তিনি তাঁতী দলের খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ছিলেন।

খালিশপুর থানা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আলী বাবু বলেন, সোনা মিয়া তাঁতী দল করার পাশাপাশি ওই এলাকায় দীর্ঘ দিন ধরে চায়ের দোকানে করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১২টার দিকে সোনা মিয়া নিজ চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে চারজন এসে ধারালো অস্ত্র দিয়ে তার পেটে আঘাত করে।

প্রাণ বাঁচাতে সোনা মিয়া দোকান থেকে বের হয়ে দৌড়ে কিছুদূর গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি তৌহিদুজ্জামান। খবর পেয়ে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান তিনি।

খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার সুদর্শন কুমার রায় বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com