1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

চট্টগ্রামে ইটের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু, আটক ১

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম জেলার কর্ণফুলীতে দিদারুল আলম (৪৪) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও মাথায় ইট দিয়ে থেঁতলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আবু তৈয়বকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক ইউসিবি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

দিদারুল আলম পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কালারপোল মোহাম্মদনগর এলাকার মৃত আহম্মেদ মিয়ার ছেলে। আবু তৈয়ব একই এলাকার মৃত কবির আহম্মেদের ছেলে।

পুলিশ জানায়, দিদারুল আলম ও অভিযুক্ত আবু তৈয়ব দুই বন্ধু। নগরীর রিয়াজুদ্দিন বাজারে একটি স্টেশনারির দোকান রয়েছে দিদারুলের। ওই দোকানে চাকরি করতেন আবু তৈয়ব। দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন নিয়ে তৈয়ব ও দিদারের মধ্যে মতবিরোধ চলছিল। বিরোধ মিমাংসায় এলাকায় একাধিকবার শালিস বৈঠকও হয়।

এরই জেরে শুক্রবার দুজনের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে দিদারুলের মাথায় ইট দিয়ে আঘাত করে তৈয়ব। দিদারুলকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযুক্ত আবু তৈয়বকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com