1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

কালপ্রিটগুলো মব করে দেশকে অস্থিতিশীল করতে চায়: ভিপি নূর

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

কালপ্রিটগুলো মব করে দেশকে অস্থিতিশীল করতে চায় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মো. নুরুল হক নুর।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে কিংবা গত ১৫ মাসে কালপ্রিটগুলো দেশের মধ্যে মব করে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিতে চায়। একই সঙ্গে রাজনৈতিক ফায়দা নিয়ে আমাদের ঐক্য নষ্ট করার চেষ্টা করেছে তারা।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা রেললাইন এলাকায় বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভিপি নূর এসব কথা বলেন।
রাজনৈতিক ও দেশ পরিচালনায় সংশ্লিষ্টদের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আপনার মতের সঙ্গে কারও মত নাই মিলতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রোফাইল দেখলে বুঝবেন কোন দল কোন দলের সমর্থক। এভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়। আমরা অতীতের মতো কালো রাজনীতির পরিবেশ আমরা দেখতে চাই না।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, দলমত নির্বিশেষে সকলে মিলেমিশে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে হানাহানি সংঘাত সহিংসতা থাকবে না। নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব থাকবে। তাহলেই খালেদা জিয়াকে স্মরণ করা স্বার্থক হবে।

মো. নুরুল হক নুর বলেন, গণঅভ্যুত্থানের পরে যে বাংলাদেশের কথা বলছি সেই বাংলাদেশ গড়তে হলে দলমত নির্বিশেষে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। যে আহ্বানটি এসেছিল ৭৫ পরবর্তী বাংলাদেশের অস্থির সময়ে বাংলাদেশের আরেক রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে। সে সময়ে তিনি অল্প সময়ে বাংলাদেশের কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন। আমাদের বৈদিশিক কর্মসংস্থান মুসলিম ভ্রাতৃত্ববোধ তৈরি হয়েছিল।

তিনি বলেন, পরবর্তীতে বেগম খালেদা জিয়া দেশের আপামর মানুষের ভালোবাসা পেয়েছিলেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের প্রশ্নে কঠোর ভূমিকা ছিল। তিনি বলেছিলেন বিদেশে আমাদের কোনো ঠিকানা নেই আমাদের প্রভু নাই আমাদের বন্ধু আছে। তিনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আপোষহীন করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com