1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

জকসু নির্বাচন : ৬ কেন্দ্রে ভিপি-জিএস-এজিএসসহ এগিয়ে শিবির

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৬ টি বিভাগের ফলাফল ঘোষিত হয়েছে। এসব বিভাগের কেন্দ্রেভিপি-জিএস-এজিএসসহ অধিকাংশ পদে এগিয়ে রয়েছে ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেল।

বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা নাগাদ ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, নৃ বিজ্ঞান বিভাগ, লোক প্রশাসন বিভাগ ও ফার্মেসী বিভাগের ফলাফল ঘোষণা করা হয়। এরপর ঘোষণা করা হয় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগে।

ভিপি পদে ৬টি কেন্দ্রের ৫টিতে এগিয়ে আছে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের রিয়াজুল ইসলাম। ৬ কেন্দ্র মিলিয়ে তার প্রাপ্ত ভোট ৫৮৫। নিকটতম প্রতিদ্বন্দী ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের একেএম রাকিব ৫২৭ ভোট পেয়েছেন।

জিএস পদে ৬ কেন্দ্রেই এগিয়ে আছেন শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের আব্দুল আলিম আরিফ। তিনি পেয়েছেন ৫৭৭ ভোট। আর ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা ২৭৭ ভোট।

এজিএস পদেও এগিয়ে আছেন শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেলের মাসুদ রানা। তিনি পেয়েছেন ৫৫৫ ভোট। ছাত্রদল ও অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের বিএম আতিকুর রহমান তানজিল ৪৭২ ভোট।

উল্লেখ্য, যান্ত্রিক ত্রুটির কারণে সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরু হওয়ার পরপরই স্থগিত হয়ে যায়। প্রায় ৫ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় মধ্যরাতে ভোট গণনা শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com