1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

অর্থ উপদেষ্টা: সমালোচনার পাশাপাশি ভালো কাজের প্রশংসাও করতে হবে

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

অর্থনীতির গতি ফেরাতে কিছুই হচ্ছে না, এটা ঠিক নয়। প্রায় সব সূচকই ঘুরে দাঁড়ানোর পথে আছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

রোববার (১৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের সময়ে মেগাপ্রকল্পের আড়ালে ‘মোনুমেন্ট প্রজেক্ট’ বাস্তবায়ন করেছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা দায়িত্বগুলো সুসংহত করতে পেরেছি। নির্বাচিত সরকার এসে এখান থেকে গাইডলাইন নিয়ে কাজ করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘সরকারকে সমালোচনা করা যাবে, তবে ভালো কাজের প্রশংসাও হওয়া উচিত। যারা সব সময় সমালোচনা করেন, তাদের কোনো কিছুতেই সন্তুষ্টি নেই। অনেক ইস্যু আছে আমরা সমাধান করতে পারিনি, তবে ইতিবাচক অনেক কাজ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাইরের দেশে বাংলাদেশের একটি বর্তমান ভাবমূর্তি তৈরি হয়েছে। বিদেশের সার্টিফিকেট দিয়ে কিছুই হবে না। নিজেদের সমস্যার সমাধান নিজেদেরই করতে হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com