1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে বিকেলে

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

নভেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম রোববার (২ নভেম্বর) ঘোষণা করা হবে। এদিন বিকেলে ৩টায় ঘোষণা করা হবে এই দাম। একই সঙ্গে অটোগ্যাসের নতুন দামও নির্ধারণ করা হবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত নভেম্বর ২০২৫-এর সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কিত নির্দেশনা বিকেল ৩টায় প্রকাশ করা হবে।

গত ৭ অক্টোবর এলপিজির সর্বশেষ মূল্য সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

আজ এলপিজির সঙ্গে অটোগ্যাসের নতুন দামও ঘোষণা করা হবে। গত ৭ অক্টোবর ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম প্রতি লিটার ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম ৪ দফা কমেছে এবং ৭ দফা বৃদ্ধি পেয়েছে। এই দফা দাম অপরিবর্তিত থাকবে। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর দাম বাড়ানো হয়েছিল। আর এপ্রিল, মে, জুন ও নভেম্বর দাম কমেছিল, ডিসেম্বরে দাম অপরিবর্তিত ছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com