1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

১১ বছর পর মুখোমুখি হচ্ছেন চীন-দক্ষিণ কোরিয়ার নেতারা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনকে কেন্দ্র করে ১১ বছর পর মুখোমুখি বৈঠকে বসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। শনিবার (১ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

লি জে-মিয়ংয়ের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য, সরবরাহ-শৃঙ্খলের স্থিতিশীলতা ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়গুলো অগ্রাধিকার পাবে। পাশাপাশি উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি এবং অর্থনৈতিক সহযোগিতার দিকগুলোও আলোচনায় থাকবে।

এটি শি জিনপিংয়ের ১১ বছর পর দক্ষিণ কোরিয়া সফর এবং লি জে-মিয়ংয়ের সঙ্গে তার প্রথম বৈঠক।

চীন দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হলেও সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে বাণিজ্য প্রবাহ কমেছে। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (থাড) দক্ষিণ কোরিয়ায় মোতায়েনের পর সম্পর্কের টানাপড়েন শুরু হয়, যার বিরোধিতা করেছিল বেইজিং।

এর পর থেকে সিউল যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ালেও বেইজিংয়ের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। এবারের বৈঠককে দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com