1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

রাকসু নির্বাচন : অমোচনীয় কালি মুছে যাচ্ছে, স্বচ্ছতা নিয়ে প্রার্থীদের শঙ্কা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ একাডেমিক ভবনের ১৫০ নম্বর কক্ষে ভোটকেন্দ্রে এই অভিযোগ ওঠে।

কয়েকজন শিক্ষার্থী জানান, তারা ভোট দেওয়ার পর বাইরে এসে হাতে ঘষা দেওয়ার পরপরই ব্যবহৃত অমোচনীয় কালি উঠে যাচ্ছে।

ভোট প্রদান শেষ জুবায়ের নামের এক শিক্ষার্থী বলেন, ‘নির্বাচন কমিশন বলেছিলেন, তারা দেশের বাইরে থেকে কালি আমদানি করেছেন, যাতে কালি উঠে না যায়। কিন্তু আমি ভোট দেওয়ার সঙ্গে সঙ্গেই উঠে গেল।’

শিবির-সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী ফাহিম রেজা বলেন, ‘নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছিলেন, তারা যে কালি ব্যবহার করবে তা উঠবে না। কিন্তু এখানে ভোট দিতে এসে এই অভিযোগ পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা এ ব্যাপারে নির্বাচন কমিশনকে অবগত করেছি।’

ভোটকেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা ও পরিবেশ পরিষদের সদস্য অধ্যাপক কাওছার আলী বলেন, ‘আমরা তা শোনার পর দায়িত্বরত পুলিং এজেন্টদের নির্দেশনা দিয়েছি, তারা যেন হাতের আঙুলে কালি ৫ সেকেন্ড ধরে রাখে। পাশাপাশি ভোটার বের হওয়ার আগে যেন আবার তা চেক করে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com