1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

বইমেলা নিয়ে নতুন অনিশ্চয়তা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

অমর একুশে বইমেলা শুরুর তারিখ নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী ডিসেম্বর মাসে মেলা আয়োজনের সিদ্ধান্ত হলেও নির্বাচনের আগে নিরাপত্তাজনিত কারণে তা পিছিয়ে দেওয়ার প্রস্তাব এসেছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে নির্বাচনের পরে বইমেলা পিছিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ফলে বইমেলার আয়োজন ও তারিখ নিয়ে নতুন করে জটিলতায় পড়েছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।

জানা গেছে, সরকারের আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে নির্বাচন-পরবর্তী সময়ে বইমেলা আয়োজনের সুপারিশ করা হয়েছে। তবে মেলার আয়োজক প্রতিষ্ঠান বলছে, তারা ডিসেম্বরেই বইমেলা করার বাস্তবতা তুলে ধরবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান গণমাধ্যমকে বলেন, ‘সরকারের আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় আলোচনা হয়েছে, বইমেলা যেন নির্বাচনের পর আয়োজন করা হয়। বিষয়টি সংস্কৃতি মন্ত্রণালয়কে জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয়নি; প্রস্তাব রেখেছে। সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এখন সংস্কৃতি মন্ত্রণালয় অথবা বইমেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি তাদের সিদ্ধান্ত নেবে।’

এ বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, ‘বিষয়টি নিয়ে রোববার আমরা আলোচনায় বসে সিদ্ধান্ত জানাবো।’

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি আগেই জানিয়েছিল, নির্বাচনের পর রোজা এবং ঈদের ছুটি কাটিয়ে মেলা আয়োজন বাস্তবসম্মত হবে না। কারণ সেসময় ঝড়-বৃষ্টির দিন থাকবে। চাঁদ দেখা সাপেক্ষে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে রোজা শুরু হবে। তার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি এগিয়ে নিচ্ছে অন্তর্বর্তী সরকার।

এ দুটো বিষয় মাথায় রেখেই একুশে বইমেলার তারিখ চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছিল আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com