1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

সৌদি গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র ওলামা পরিষদের প্রধান শেখ আবদুল আজিজ আল শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।বুধবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ শোকবার্তা জানানো হয়।

শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘শেখ আবদুল আজিজ আল শেখের মৃত্যুতে মুসলিম উম্মাহ এক জ্ঞানগর্ভ ও পথপ্রদর্শক আলেমকে হারাল।’

তিনি বলেন, ‘ইসলামের সেবায় তার আজীবন আত্মনিয়োগ ও অমূল্য গবেষণাধর্মী অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে। ইসলামী বিশ্ব তার অনুপস্থিতি গভীরভাবে অনুভব করবে।’

বিশ্বব্যাপী স্বীকৃত এই আলেম দীর্ঘদিন ধরে সৌদি আরবের ফতোয়া বিষয়ক সর্বোচ্চ প্রতিষ্ঠান জেনারেল প্রেসিডেন্সি অব স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি মুসলিম ওয়ার্ল্ড লিগের সুপ্রিম কাউন্সিলেরও প্রধান ছিলেন।

তিনি ১৯৬১ সালে রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের শরিয়া কলেজে উচ্চশিক্ষা শুরু করেন এবং ১৯৬৫ সালে আরবি ও ইসলামি শরিয়াহ বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।

উল্লেখ্য, সৌদি আরবের রাজধানী রিয়াদে শেষ নিশ্বাস ত্যাগ করেন শেখ আবদুল আজিজ আল শেখ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মুসলিম বিশ্বের এই প্রখ্যাত আলেমের ইন্তেকালে ধর্মীয় মহলে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com