1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

ভোট দিতে পেরে আনন্দিত ভোটাররা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট দিতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা। ভোট প্রদান শেষে ভোটাররা তাদের অনুভূতির কথা জানায় আমাদের সময়ের প্রতিবেদককে।

২০১৯-২০ সেশনের আরবি বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান সাকিব ভোট শেষে তার অনুভূতির কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আসলে এটা অসাধারণ অনুভূতি। আগে কখনো ভোট দিইনি, তাই প্রথমবার ভোট দেওয়াটা অন্য রকম। এতগুলো নামের ভেতর থেকে খুঁজে বের করা, সঠিকভাবে চিনে ভোট দেওয়া সবকিছুই নতুন অভিজ্ঞতা। আমি যাদের যোগ্য মনে করি, তাদেরকেই ভোট দিয়েছি।’

তিনি আরও বলেন,‘অধিকার প্রয়োগ করতে পেরেছি।আমি বিগত সময়ে যে ভোটগুলো হয়েছে বিশেষ করে ’১৮ সালের নির্বাচন, ’২৪ সালের নির্বাচন এবং ’১৪ সালের নির্বাচন আমি কোনো নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাইনি।কিন্তু আজকের এই প্রথম প্রহরে ভোট দিতে এসে আমার কাছে খুবই ভালো লাগছে। বিশেষ করে একটা উৎসবমুখর পরিবেশ।’

২০২৩-২৪ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাবের আহমেদ বলেন, ‘এটা আমার প্রথম নির্বাচন। কারণ ২০২৪ সালের জাতীয় নির্বাচনে আমি ভোট দিতে পারিনি। তাই এই নির্বাচনকে আমি আমার প্রথম বড় নির্বাচন মনে করছি। এখানে আমি বিশ্বাস করি, যাকে আমি ভোট দিচ্ছি, তিনি আমার হয়ে আমাকে প্রতিনিধিত্ব করবেন। পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে আমি আমার নিজের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন তার মধ্যে খুঁজে পাবো এমনটাই আমার প্রত্যাশা।’

তিনি আরও বলেন, ‘এই আশা থেকেই আজ আমি ভোটকেন্দ্রে এসেছি। আমি আশা করি, ১৯৯০ সালের নির্বাচন বা ২০১৯ সালের নির্বাচনের মতো একমুখী নির্বাচন আর হবে না। ছাত্রজীবন যতদিন থাকবে, আমি ততদিন ভোট দিতে পারব।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com