1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা
লিড নিউজ

ইতিহাস সৃষ্টি করে জার্মানির মেয়র হলেন সিরিয়ান শরণার্থী

ইতিহাস সৃষ্টি করে জার্মানির একটি শহরের মেয়র হিসেবে শপথ নিয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার একজন শরণার্থী। রাইয়ান আলশেবল নামে ওই ব্যক্তি শুক্রবার বিকেলে ওসটেলশেইম শহরের মেয়র হিসেবে শপথ নেন। ২৯ বছর বয়সী

বিস্তারিত...

ডেঙ্গু-আতঙ্কের মাঝে আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে ৫ নির্দেশনা

দেশে ডেঙ্গুর ভয়াবহ অবস্থার মধ্যেও পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ রোববার থেকে খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। রাজধানীর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সকাল থেকেই নিয়মিত ক্লাস শুরু হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে

বিস্তারিত...

আরো কঠিন হচ্ছে মার্কিন সিটিজেনশিপ পরীক্ষা

মার্কিন নাগরিকত্ব পরীক্ষা হালনাগাদ করা হচ্ছে। তবে এতে ইংরেজিতে কথা বলার দক্ষতার ওপর জোর দেওয়ায় অনেক অভিবাসী ও অধিকারকর্মী উদ্বেগে পড়েছে। নাগরিকত্ব লাভের ক্ষেত্রে ‘ন্যাচারালাইজেশন টেস্ট’ হলো অন্যতম শেষ ধাপ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ২০২০ সালে পরীক্ষা বেশ কঠিন করে ফেলেছিল। ফলে এই পরীক্ষায় পাস করতে একদিকে যেমন সময় বেশি লাগছিল, অন্যদিক পাস করাও জটিল হয়ে পড়েছিল। তবে জো বাইডেন ক্ষমতায় আসার পর এক নির্বাহী আদেশে নাগরিকত্ব লাভের প্রতিবন্ধকতাগুলো দূর করেন। এর ফলে নাগরিকত্ব পরীক্ষা আগের জায়গায় ফিরে যায়। এর আগে এই পরীক্ষা হালনাগাদ করা হয়েছিল ২০০৮ সালে। ডিসেম্বরে মার্কিন কর্তৃপক্ষ জানায়, পরীক্ষাটি ১৫ বছর পর হালনাগাদ করা প্রয়োজনীয় হয়ে পড়েছে। নতুন সংস্করনটি আগামী বছরের শেষ দিকে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস প্রস্তাব করেছে যে ইংরেজি দক্ষতা মূল্যায়ন করার জন্য নতুন পরীক্ষায় কথা বলার অংশ যোগ করা হবে। পরীক্ষায় একজন কর্মকর্তা দৈনন্দিন কাজাকর্ম, আবহাওয়া বা খাবারের মতো সাধারণ দৃশ্যাবলীর ছবি দেখিয়ে আবেদনকারীকে ছবিগুলো বর্ণনা করতে বলবে। বর্তমান পরীক্ষায় এক অফিসার ন্যাচারালাইজেশন সাক্ষাতকারের সময় আবেদনকারীকে তার ব্যক্তিগত বিষয়াদি নিয়ে প্রশ্ন করে তার কথা বলার দক্ষতা যাচাই করে। অথচ এসব প্রশ্নের জবাব ওই ব্যক্তি তার ন্যাচারালাইজেশন কাগজপত্র আগেই দিয়ে দিয়েছিল। দশ বছর আগে ইথিওপিয়া থেকে অভিবাসন করা হেভেন মেহরেতা বলেন, ‘ছবি দেখে সেগুলোর ব্যাখ্যা করা আমার কাছে অনেক কঠিন কাজ মনে হয়।’ উল্লেখ্য, তিনি মে মাসে ন্যাচারালাইজেশন পরীক্ষায় পাস করে জুনে মিনেসোটায় মার্কিন নাগরিক হয়েছিলেন। হেভেন মেহরেতা, ৩২, বলেন, যুক্তরাষ্ট্রে আসার পর প্রাপ্তবয়স্ক হিসেবে তিনি ইংরেজি শিখেছিলেন। তার কাছে উচ্চারণ খুবই কঠিন মনে হয়েছে। তিনি ব্যক্তিগত প্রশ্নের চেয়ে ফটো দেখে ভাষা পরীক্ষার অংশটি যোগ করায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি তার মতো অনেককে পরীক্ষা পাস কঠিন করে তুলবে। পাঁচ বছর আগে ইসরাইল থেকে অভিবাসন করা শাই আভনি গত বছর মার্কিন নাগরিকত্ব পেয়েছেন। তিনি বলেন, নতুন কথা বলা অংশটি আবেদনকারীর ওপর চাপ সৃষ্টি করবে। তিনি বলেন, ফেডারেল সরকারের কারো সামনে বসে কথা বলাটা ভীতিকর ব্যাপার। অনেক লোকই কোনো না কোনো কারণে এতে ভয় পায়। আবার এটি যদি মাতৃভাষা না হয়, তবে পরিস্থিতি আরো কঠিন হতে পারে। আপনি হয়তো নার্ভাস হয়ে পড়বেন, যথাযথ শব্দটি বলতে পারবেন না। আর এই পরীক্ষার মাধ্যমেই নাগরিকত্ব লাভ করা যায়। ফলে এখানে হারাবার মতো অনেক কিছু আছে।’ প্রস্তাবিত পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ইতিহাস ও সরকার সম্পর্কে মাল্টিপল-চয়েজের একটি অংশ থাকছে। বর্তমান সংক্ষিপ্ত ফরম্যাটে মৌখিকভাবে এসব প্রশ্নের জবাব গ্রহণ করা হয়। নতুন ব্যবস্থায় অনেক বেশি জ্ঞান থাকতে হবে জানিয়ে ম্যাসাচুটসের নাগরিকত্ব নিয়ে গ্রন্থলেখক বিল ব্লিস এক ব্লগ পোস্টে জানিয়েছেন যে এই পরীক্ষা হবে অনেক বেশি কঠিন। বর্তমান ব্যবস্থায় আবেদনকারীর কাছে অফিসার জানতে চান ১৯০০-এর দশকে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধের নাম। আবেদনকারী পাঁচটি জবাবের যেকোনো একটি (প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কোরিয়ান যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, উপসাগরীয় যুদ্ধ) একটি বললেই চলে। কিন্তু প্রস্তাবিত মাল্টিপল-চয়েজ ফরমেটে আবেদনকারীকে নিচের বিকল্পগুলো থেকে সঠিন প্রশ্নের জবাব সংগ্রহ করতে হবে : ক. গৃহযুদ্ধ খ. মেক্সিকো-আমেরিকান যুদ্ধ গ. কোরিয়ান যুদ্ধ ঘ. স্প্যানিশ-আমেরিকান যুদ্ধ। সঠিক জবাব দিতে আবেদনকারীকে অবশ্যই ১৯০০-এর দশকে যুক্তরাষ্ট্রের করা পাঁচটি যুদ্ধের সবই জানতে হবে। ব্লিস বলেন, এর ফলে আবেদনকারীর ভাষাগত দক্ষতা ও পরীক্ষা-গ্রহণ দক্ষতা ব্যাপকভাবে বাড়াতে হবে। বর্তমানে উত্তীর্ণ হওয়ার জন্য ১০টি সিভিকস প্রশ্নের ছয়টির জবাব দিতে হয়। এই ১০টি প্রশ্ন নির্বাচন করা হয় ১০০ সিভিকস প্রশ্ন থেকে। কোন প্রশ্নটি করা হবে, তা আবেদনকারীকে বলা হয় না। তবে তাকে পরীক্ষার আগেই ১০০টি প্রশ্ন পড়তে দেওয়া হয়। জনস লাইব্রেরিস ইংলিশের নাগরিকত্ব সমন্বয়কারী লিন ওয়েনট্রাব মনে করেন, যারা ইংরেজি বুঝতে সমস্যায় রয়েছেন, তাদের জন্য নতুন ব্যবস্থায় নাগরিকত্ব লাভের সিভিকস অংশটি কঠিন করে তুলবে। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত অনেক দেশ থেকে অনেক লোক আসে। তাদের অনেকে এমনকি স্কুলে যাওয়ার সুযোগও পায় না। তবে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস ডিসেম্বরে ঘোষণা করেছিল যে প্রস্তাবিত পরিবর্তনগুলো ‘পরীক্ষা পরিকল্পনায় বর্তমানের সর্বোত্তম রীতি প্রতিফলিত হয়েছে। এতে আরো বলা হয়েছে, এটি নাগরিকত্ব পরীক্ষাকে আদর্শ হিসেবে তুলে ধরতে সহায়তা করবে। মার্কিন ফেডারেল আইন অনুযায়ী, নাগরিকত্ব লাভের জন্য আবেদনকারীকে সাধারণভাবে কথা বলতে, লিখতে ও পড়তে জানতে হবে। তাছাড়া তার মার্কিন ইতিহাস ও সরকার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। সংস্থাটি জানিয়েছে, তারা ২০২৩ সালে দেশব্যাপী প্রস্তাবিত পরিবর্তনগুলো নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামতও নেওয়া হবে। সবকিছু সম্পন্ন হওয়ার পরই আগামী বছর তা চালু হতে পারে। বর্তমানে জার্মানি, কানাডা ও ব্রিটেনসহ পাশ্চাত্যের অনেক দেশের চেয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরীক্ষা অনেক সহজ। এমনটাই মনে করেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানের অধ্যাপক সারা গুডম্যান। বর্তমান হিসাব অনুযায়ী, ৯৬ ভাগ আবেদনকারী পরীক্ষায় উত্তীর্ণ হন। তবে তার এই মন্তব্যের সাথে সবাই একমত নন।

বিস্তারিত...

নিউইয়র্ক সিটিতে প্রকট আকার ধারণ করেছে বার্ধক্য বৈষম্য

নিউইয়র্ক সিটিতে বার্ধক্য সমস্যা প্রকট আকার ধারণ করেছে। আবার তারা বৈষম্যের শিকার হচ্ছেন বলে জানা গেছে। ফলে দ্রুত এই সমস্যা সমাধানের দিকে নজর দিতে হবে। বার্ধক্য নিয়ে নগর স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কোভিড-১৯ মহামারির সময় অপেক্ষাকৃত বয়স্ক এবং অশ্বেতাঙ্গ লোকজন বেশি অসুস্থ ও মৃত্যুর মুখে পড়েছে। নগর কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, নিউইয়র্ক সিটির সাড়ে ৮৬ লাখ মানুষের মধ্যে ২০ ভাগের তথা ১৭ লাখ ৩০ হাজারের বয়স ৬০ বছর বা এর বেশি। তবে ২০৪০ সাল নাগাদ বয়স্কদের সংখ্যা ৪০ ভাগ তথা ১৮ লাখ ৬০ হাজার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। কারণ, ওই সময়ে ‘বেবি বুমার’ প্রজন্ম সিনিয়র সিটিজেনে পরিণত হবে। প্রতিবেদনে বলা হয়, বার্ধক্য বৈষম্য নিউইয়র্কের প্রবীণদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তাদের চিকিৎসা খরচ বাড়িয়ে দিতে পারে। আবার বয়স নিয়ে ইতিবাচক ভাবনায় স্বাস্থ্যগত উপকার থাকে। স্বাস্থ্য বিভাগ কোভিড-১৯-এর প্রাদুর্ভাবের আগে ২০১৯ সালে একটি জরিপ করেছিল। ১২ শ’ লোকের ওপর পরিচালিত ওই জরিপটি প্রকাশিত হয়নি। স্বাস্থ্য বিভাগ ওই জরিপ থেকে তথ্য সংগ্রহ করেছে। এতে দেখা যায়, ৬০ ভাগ অপেক্ষাকৃত তরুণ মনে করে, নিউইয়র্ক সিটিতে অপেক্ষাকৃত বয়স্ক ব্যক্তিরা সমাজের গুরুত্বপূর্ণ সদস্য। তবে সার্বিকভাবে নিউইয়র্কের মাত্র ২৫ ভাগ লোক তা মনে করে। জরিপে দেখা যায়, অপেক্ষাকৃত কম বয়স্করা মনে করে যে বয়স্ক ব্যক্তিরা সহজেই রেগে যান কিংবা নির্দোষ মন্তব্যকেও তাদের প্রতি অপমানজনক হিসেবে বিবেচনা করেন। তবে প্রবীণদের মাত্র ৭ ও ৯ ভাগ লোক যথাক্রমে ওই অভিমতকে সমর্থন করেন। জরিপে আরেকটি তথ্য প্রকাশ পেয়েছে। তা হলো, অপেক্ষাকৃত কম বয়স্কদের ৩৭ ভাগ সমাজের কঠোর বাস্তবতা থেকে প্রবীণদের রক্ষা করা দরকার বলে মনে করে। তবে প্রবীণদের মাত্র ১৮ ভাগ তা প্রয়োজনীয় বলে মনে করেন। আবার অপেক্ষাকৃত তরুণ জানিয়েছে, অনেক প্রবীণ কিছু কিছু কাজ করতে পারেন না। কিন্তু যখন তারা ব্যর্থ হন, তখন তারা কষ্ট পান। প্রবীণদের মধ্যে মাত্র ১৪ ভাগ এই অভিমত সমর্থন করেন।

বিস্তারিত...

বিশ্বকাপের আগে তামিমের অবসর বাংলাদেশের জন্য বড় ধাক্কা : আইসিসি

আগামী অক্টোবরে ভারতের মাটিতে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। তার আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের অবসর জাতীয় দলের জন্য বড়সড় ধাক্কা বলে মনে করছে ক্রিকেটের

বিস্তারিত...

৩ দিনে দেশে ফিরেছেন ১০৩৯৫ হাজি

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন হাজিরা। গত রোববার (২ জুলাই) ফিরতি ফ্লাইট ‍শুরু হয়েছে। মঙ্গলবার পর্যন্ত ২৯টি ফ্লাইটে দেশে ফিরেছেন ১০ হাজার ৩৯৫ জন হাজি। ধর্ম মন্ত্রণালয়ের

বিস্তারিত...

দেশে ফিরেছেন ৫ হাজার ৯২০ হাজি

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরেছেন পাঁচ হাজার ৯২০ জন। তিন এয়ারলাইন্সের মোট ১৬টি ফ্লাইটে দেশে ফিরেন তারা। এই ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত দু’টি, সৌদিয়া এয়ারলাইন্সের সাতটি এবং

বিস্তারিত...

৩ সিটির মেয়রকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী

বরিশাল, খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রদের শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। আগামী পাঁচ বছরের জন্য

বিস্তারিত...

দেশে ফিরলেন ৪১৯ হাজি

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি প্রথম হজ ফ্লাইটে দেশে ফিরেছেন ৪১৯ হাজি। সোমবার সকাল ৬টা ৫ মিনিটে হাজিদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে।

বিস্তারিত...

কাঁচা মরিচের ঝাল কমেনি বেড়েছে ডিম-মুরগির দাম

অস্বাভাবিকভাবে বেড়ে গেছে কাঁচা মরিচের দাম। প্রতি দিনই নিত্যপ্রয়োজনীয় এ সবজিটির দাম বাড়ছে। রাজধানীতে বাজারভেদে প্রতি কেজি ৫০০ থেকে ৬০০ টাকা উঠেছে কাঁচা মরিচের দাম। ক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে জোগান

বিস্তারিত...

© All rights reserved © 2019-2023 usbangladesh24.com