1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
এক্সক্লুসিভ

তাইওয়ান প্রশ্নে তৃতীয় বিকল্পের খোঁজে ম্যাক্রোঁ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে শুক্রবার বৈঠক হয়েছে মাক্রোঁর। সেখানে তাইওয়ান নিয়েও আলোচনা হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ছাড়াও ওই বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ফন ডায়ের লাইয়েন।

বিস্তারিত...

বিয়ে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা, সিনে নায়িকাদের চেয়েও সুন্দরী রাজকুমারী মাহরা

রুপালি পর্দার নন, তিনি বাস্তবের রানি। তবুও তার জনপ্রিয়তা কোনো চলচ্চিত্র তারকার থেকে কম নয়! তিনি সুন্দরী তো বটেই। সেই সাথে তার চেহারায় রয়েছে আভিজাত্য। বরাবরই তার উজ্জ্বল উপস্থিতি নজর

বিস্তারিত...

হাউছি নেতাদের সাথে আলোচনা করতে ইয়েমেনে সৌদি ও ওমানি নেতারা

ইয়েমেনের ৯ বছর ধরে চলা যুদ্ধ নিষ্পত্তির উপায় খুঁজে বের করতে আন্তর্জাতিক প্রয়াসের অংশ হিসেবে আলোচনার জন্য ইয়েমেনের রাজধানী সানায় অবতরণ করেছে সৌদি ও ওমানি প্রতিনিধিদল। হাউছি-পরিচালিত মিডিয়া এ খবর

বিস্তারিত...

বগুড়ায় বিচারক বদলির পর সেই প্রধান শিক্ষক ওএসডি

অতিরিক্ত জেলা ও দায়রা জজের বিচারিক ক্ষমতা কেড়ে নিয়ে আইন মন্ত্রণালয়ে বদলির পর বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভিএম) প্রধান শিক্ষক রাবেয়া খাতুনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। রোববার

বিস্তারিত...

সেনাবাহিনীর আকার বাড়াচ্ছে রাশিয়া

রুশ সেনাবাহিনীতে তরুণদের নিয়োগ দেয়ার প্রক্রিয়া আরো জোরদার করেছে রাশিয়া। এক বছরের বাধ্যতামূলক মিলিটারি সার্ভিসে যোগ দেয়া তরুণদেরও ইউক্রেনে যুদ্ধে পাঠানোর কথা ভাবছে দেশটি। ১ এপ্রিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন

বিস্তারিত...

তাপমাত্রা বাড়বে আরো অন্তত এক সপ্তাহ

বাংলাদেশে গত কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়েই চলেছে এবং আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রা বাড়ার এ প্রবণতা আরো অন্তত এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস তাদের পূর্বাভাসে রোববার (৯ এপ্রিল) জানিয়েছে,

বিস্তারিত...

বুধবার থেকে বঙ্গবাজারের ব্যবসায়ীরা চৌকি বসিয়ে কেনাবেচা করতে পারবেন

আগামী বুধবার ( ১২ এপ্রিল ) থেকে বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চৌকি বসিয়ে ব্যবসা শুরু করতে পারবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রোববার

বিস্তারিত...

অবারিত হলো বেসরকারি খাতের বৈদেশিক মুদ্রা ঋণ

অবারিত করা হলো বেসরকারি খাতের বৈদেশিক মুদ্রা ঋণ। বৈদেশিক মুদ্রায় দায় কমাতে আগে রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেডের শিল্পকারখানার জন্য বৈদেশিক মুদ্রায় ঋণ নেয়ার অনুমোদন ছিল। আর এ অনুমোদন দেয়া

বিস্তারিত...

নিউইয়র্ক এখন জরিমানা না দেওয়ার নগরী

নিউইয়র্ক জরিমানা না দেওয়া নগরীতে পরিণত হয়েছে। অন্যায় করবে, কিন্তু জরিমানা দিতে অনীহা! দুই-চার টাকা নয়, ২.১ বিলিয়ন ডলার জরিমানা বকেয়া জমে আছে নিউইয়র্কের অধিবাসীদের নামে। কার পার্কিং, রাস্তা পারাপার, সেফটি কোর্ড, সম্পত্তি-সম্পর্কিত লঙ্ঘন ইত্যাদি নানা অপরাধের কারণে ২০১৭ সাল থেকে নিউইয়র্কের অধিবাসীদের কাছে এই পরিমাণ জরিমানা বকেয়া পড়ে আছে বলে নতুন এক বিশ্লেষণে জানা গেছে। অবশ্য, ইন্ডিপেন্ডেন্ট বাজেট অফিস জানিয়েছে, প্রকৃত পরিমাণ হতে পারে আরো অনেক বেশি। কারণ এই সমীক্ষা থেকে স্থানীয় আয় ও বিক্রয় করসহ অনেক অপরিশোধিত বিল বাদ দেওয়া হয়েছে। প্রাপ্ত হিসাব অনুযায়ী, ২.১ বিলিয়ন ডলার বকেয়ার মধ্যে পার্কিং এবং রেড লাইট ক্যামেরার কারণে জরিমানাই পরিশোধ বাকি আছে এক বিলিয়ন ডলারের বেশি। আর ১৫০ মিলিয়ন ডলারের বেশি বাকি রয়েছে সম্পত্তি কর ও সংস্কার বিল। অন্যদিকে নিরাপত্তা ও পরিচ্ছন্নতা আইন লঙ্ঘনের জন্য করা ৯৪০ মিলিয়ন ডলারের বেশি জরিমানা এখনো আদায় করা যায়নি। এই জরিপ পরিচালনা করার জন্য অনুরোধকারী ম্যানহাটানের কাউন্সিলওম্যান গেল ব্রেওয়ার বলেন, ‘এটি হতাশাজনক খবর। যারা পাওনা পরিশোধ করে, তারা দেখতে পাচ্ছে যে অনেকেই কাজটি করছে না। জরিমানা আদায়ে আমরা দায়িত্ব পালন করতে পারিনি। আমাদের আরো ভালোভাবে কাজ করতে হবে।’ নিউইয়র্ক সিটিতে রেড লাইট, গতি ও বাস লেন ক্যামেরার সংখ্যা বাড়ানোর কারণে অপরিশোধিত পার্কিং ও ক্যামেরা আইন লঙ্ঘনের জরিমানা বেশ বাড়ছে। নগরীতে ২০১৭ সালে পার্কিং ও ক্যামেরা-সম্পর্কিত জরিমানা বকেয়া ছিল ৭০ মিলিয়ন ডলার। এই বকেয়া ২০২০ সালে বেড়ে হয় ১১৯ মিলিয়ন ডলার। আর ২০২১ সালে ২৭৬ মিলিয়ন এবং ২০২২ সালে ৩৬৭ মিলিয়ন ডলার হয়।

বিস্তারিত...

নিউইয়র্কের রিয়েল এস্টেট ‘প্রতারক’ বুখারী পলাশের দোষ স্বীকার

নিউইয়র্কে বাংলাদেশি কমিউিনিটির এক রিয়েল এস্টেট ‘প্রতারক’ আদালতে তার দোষ স্বীকার করেছে। ২০১৫ সাল থেকে তিনি একাধিক প্রবাসী বাংলাদেশির সাথে প্রতারণা করে আসছিলেন। এই প্রতারকের নাম রাশিদুন বুখারী পলাশ। নিউইয়র্ক স্টেট ইস্টার্ন ডিস্ট্রিক্ট অ্যাটর্নী ব্রিয়ন পিস জানিয়েছেন, বুখারী এ পর্যন্ত তিনজনের সাথে এক মিলিয়ন ডলারেরও বেশি অর্থ প্রতারণার কথা নিজে স্বীকার করেছেন। অ্যাটর্নী আরো জানিয়েছেন, এসব অভিযোগ প্রমাণিত হলে বুখারীর সর্বোচ্চ ২০ বছরের সাজা হতে পারে। চলতি বছরের ৬ আগস্ট তার বিরুদ্ধে রায় হবার কথা রয়েছে। জানা গেছে, বুখারী শুধুমাত্র এক ব্যক্তির কাছ থেকেই সেপ্টেম্বর ২০১৫ থেকে এপ্রিল ২০১৮ পর্যন্ত ৯ লাখ ৩৫ হাজার ডলার গ্রহণ করে চারটি প্রপার্টির ৫০ ভাগ শেয়ার দেয়ার কথা বলে। তার কাছ থেকে একাধিক চেকের মাধ্যমে তিনি ওই অর্থ গ্রহণ করে। এই প্রপার্টিগুলোর অবস্থান ছিলো এস্টোরিয়া এবং লং আইল্যান্ড সিটিতে। আদালতে এটাও প্রমাণিত হয় যে. বুখারী লেনদেনের ভুয়া ডকুমেন্ট তৈরি করে ইনভেস্টরকে দেখায়। প্রকৃতপক্ষে  তিনি ওই অর্থ ইনভেস্ট না করে দেশের বাইরে পাঠিয়ে দেয়। তাছাড়াও নিজের মর্টগেজ এবং লাইফ ইন্সুরেন্সের পেমেন্টসহ অনান্য জায়গাতেও ব্যয় করে। বুখারী আরও দুইজন বাংলাদেশির সাথে প্রতারণা করে ডিসেম্বর ২০২০ থেকে মে ২০২২ সালের মধ্যে। তাদের সাথে প্রতারণা করে হাতিয়ে নেয় এক লাখ একানব্বই হাজার ডলার। অ্যাটর্নী পিসের একজন স্টাফ কোরাল মার্ফি মার্কোস (ঢ়ধঃপয.পড়স) ওয়েবসাইটে ২৮ মার্চ এসব তথ্য প্রকাশ করেন। অ্যাটনী পিস জানিয়েছেন, বুখারী তিনজনইে প্রতারণা করে নেয়া অর্থ ফেরত দিতে চেয়েছেন। বুখারীর কাছে যারা প্রতারিত হয়েছেন তারা সবাই বাংলাদেশি ছিলেন। বুখারীর দ্বারা আরও কেউ প্রতারিত হয়ে থাকলে বা তার কাছে অর্থ পাওয়ানা থাকলে অ্যাটর্নী অফিসে জানাতে বলা হয়েছে।

বিস্তারিত...

© All rights reserved © 2019-2023 usbangladesh24.com