1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

নিজের ব্র্যান্ডের নতুন পারফিউম আনলেন ট্রাম্প

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুলাই, ২০২৫

নিজের ব্র্যান্ডের নতুন পারফিউম বাজারে আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘ভিক্টরি ৪৫-৪৭’ নামের এই পারফিউমকে জয়, শক্তি ও সাফল্যের প্রতীক বলে আখ্যা দিয়েছেন তিনি।

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট এ তথ্য দেন।

ট্রাম্প ব্র্যান্ডের নতুন পারফিউম এবং কোলনের নাম ‘ভিক্টরি ৪৫-৪৭’। নতুন সুগন্ধির প্রচারণায় আকর্ষণীয় ট্যাগ লাইন ব্যবহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, যে নারী-পুরুষেরা জীবনে জয়ী হতে চায় তাদের ব্যবহারের জন্যই এই সুগন্ধি। কেননা ট্রাম্প ব্র্যান্ডের নতুন পারফিউম জয়, শক্তি ও সাফল্যের প্রতীক।

সুগন্ধি ব্র্যান্ড শানেল নাম্বার ফাইভের মতোই ব্যয়বহুল ট্রাম্প ব্রান্ডের এই পারফিউম। গ্রাহকরা তাদের সংগ্রহে ‘ভিক্টরি ৪৫-৪৭’ রাখতে চাইলে গুণতে হবে ২৪৯ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৩০ হাজার ৩শ’ ৭০ টাকা।

এর আগে গত বছরের ডিসেম্বরে আরেকটি সুগন্ধি বাজারে এনেছিলেন ট্রাম্প। ‘যুদ্ধ! যুদ্ধ! যুদ্ধ!’ নামের পারফিউমটির দাম ছিল ১৯৯ ডলার। শুধু সুগন্ধি নয়, ট্রাম্প ব্র্যান্ডের অন্যান্য বিলাসী পণ্যের তালিকায় রয়েছে ৬৯ দশমিক ৯৯ ডলারের ‘গড ব্লেস দ্য ইউএসএ’ বাইবেল এবং ২৯৯ ডলারের ‘ট্রাম্প ল্যান্ডস্লাইড’ বুটস।

প্রেসিডেন্ট হওয়ার আগে পারিবারিক ভাবেই বড় ব্যবসায়ী ছিলেন ডোনাল্ড ট্রাম্প। দক্ষ বিজনেসম্যান যুক্তরাষ্ট্রের শীর্ষ পদে আসিনের পরও বাড়িয়ে চলেছেন নিজের বাণিজ্যিক সাম্রাজ্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com