1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

বাজেট পাস হচ্ছে আজ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ জুন, ২০২৫

রবিবার (২২ জুন) আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ঘোষিত ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন করবে উপদেষ্টা পরিষদ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছিলেন, নতুন বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ বাতিল করা হতে পারে। এ ছাড়া উল্লেখযোগ্য পরিবর্তন থাকতে পারে, সোনার আংটি কেনা, চোখে কর্নিয়া স্থাপনসহ বেশ কিছু খাতের কর ছাড়ে।

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ চলতি ২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক বাজেট, নির্দিষ্টকরণ অধ্যাদেশ এবং অর্থ অধ্যাদেশ, ২০২৫ সংশোধনের প্রস্তাবও উপস্থাপন করবেন। অর্থ অধ্যাদেশ, ২০২৫ সংশোধন ছাড়া বাকি দুটির ভেটিং বা আইনি পরীক্ষা-নিরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে। শুধু অনুমোদন বাকি। উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেয়া হবে এই বাজেট। অনুমোদনের পর নতুন বাজেট প্রকাশ করা হবে অধ্যাদেশ আকারে।

গত ২ জুন বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। গেল অর্থবছরের চেয়ে ৭ হাজার কোটি টাকা কমিয়ে বাজেটের আকার ধরা হয় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডকে ৪ লাখ ৯৯ হাজার কোটি  আদায়ের লক্ষ্য দেয়া হয় এবার। ঘোষণাকৃত বাজেটে ঘাটতি ধরা হয় জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ।

নতুন বাজেটের মাধ্যমে সাড়ে ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য অন্তবর্তী সরকারের। এই বৈঠকে নতুন বাজেটের পাশাপাশি, চলতি অর্থবছরের সম্পূরক বাজেটের অনুমোদনও দেবে উপদেষ্টা পরিষদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com