1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

টাকার অভাবে দুর্নীতিবাজরা বড় গরু কিনতে পারছেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

স্বৈরাচারী আওয়ামী লীগ ক্ষমতায় না থাকায়, দেশে এখন দুর্নীতিবাজরাও নেই। আর দুর্নীতির টাকা না থাকায় তারা এখন বড় গরু কিনতে পারছেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তবে এ বছর গরু সরবরাহ তুলনামূলকভাবে বেড়েছে। ফলে কোরবানির পশুর বাজারে এবার গরুর দাম কম বলে মনে করছেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দুর্নীতির টাকা না থাকায় মানুষ বড় গরু কিনতে পারছে না। আগে হলে দুর্নীতির টাকায় ভরা ছিল পকেটে, এখন তো দুর্নীতির টাকা নেই। দুর্নীতিবাজ যাদের কাছে টাকা ছিল, ব্ল্যাকমানি ছিল, তারা তো বড় বড় গরু কিনত। এখন তো বড় গরু কেনা ডিফিকাল্ট।’

জাহাঙ্গীর আলম বলেন, ‘যাদের সৎ পয়সা আছে তারাও অনেকে বড় গরু কিনবে। সৎ পয়সা বহু লোক আছে, তারা বড় গরু কিনবে।’

এর আগে গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখানে গরুর দাম গতবারের থেকে একটু কম মনে হলো। বাজারে পর্যাপ্ত গরু আছে, যারা গরু কিনবে তাদের কোনো অসুবিধা হবে না।’

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর প্রধান হিসেবে আমি তো ভালো দেখলাম। আপনারা বলেন নিরাপত্তার কোনো ঘাটতি আছে কি না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com