1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

ট্রাক উল্টে বেরিয়ে এল ২৫ কোটি মৌমাছি, আতঙ্কে স্থানীয়রা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের লিন্ডেন শহরের কাছে ভয়াবহ ও অস্বাভাবিক দুর্ঘটনায় আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে প্রায় ২৫ কোটি মৌমাছি। শুক্রবার ভোর ৪টার দিকে কানাডা সীমান্তের কাছাকাছি একটি ট্রাক উল্টে গেলে এই বিপত্তি ঘটে। ট্রাকটি প্রায় ৭০ হাজার পাউন্ড ওজনের মৌচাক বহন করছিল।

হোয়াটকম কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, ট্রাকচালক একটি আঁকাবাঁকা মোড় ঠিকমতো নিতে না পারায় ট্রাকটি খাদে পড়ে যায়। সৌভাগ্যবশত চালক অক্ষত আছেন। তবে দুর্ঘটনায় ট্রাকের ওপরের সমস্ত মৌচাক ছিটকে পড়ে এবং হাজার হাজার মৌমাছি ছড়িয়ে পড়ে চারপাশে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন, জরুরি বিভাগ ও প্রায় দুই ডজন স্থানীয় মৌচাষি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। তারা বেহাল অবস্থায় ছড়িয়ে পড়া মৌচাকগুলো উদ্ধার ও পুনঃস্থাপনের চেষ্টা শুরু করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী এক-দুই দিনের মধ্যে মৌমাছিগুলো নিজেদের রানী মৌমাছির খোঁজে চাকে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

শেরিফের অফিস জানিয়েছে, মৌচাষি কমিউনিটির অসাধারণ সহায়তায় লক্ষ লক্ষ মৌমাছিকে বাঁচানো সম্ভব হয়েছে। তবে সাধারণ জনগণকে ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্রাক উল্টে বেরিয়ে এল ২৫ কোটি মৌমাছি, আতঙ্কে স্থানীয়রা

মৌমাছি পরিবেশ ও কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বাদাম, ফলমূল, শাকসবজি সহ শতাধিক ফসলের পরাগায়নে মুখ্য ভূমিকা পালন করে। অথচ সাম্প্রতিক বছরগুলোতে কীটনাশক, রোগ, জলবায়ু পরিবর্তন ও খাদ্য বৈচিত্র্যের অভাবের কারণে বিশ্বজুড়ে মৌমাছির সংখ্যা হ্রাস পাচ্ছে।

এই ঘটনার পর ওয়াশিংটন স্টেট বিবিপারস অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যালান উডস বলেন, এ ধরনের দুর্ঘটনায় দ্রুত সাড়া দেওয়ার জন্য আমাদের একটি মানসম্পন্ন ‘ইমার্জেন্সি মৌমাছি রেসপন্স টিম’ থাকা উচিত।

উল্লেখ্য, ২০১৫ সালেও সিয়াটলের উত্তরে এক দুর্ঘটনায় প্রায় ১ কোটি ৪০ লাখ মৌমাছি ছড়িয়ে পড়েছিল এবং মানুষকে আক্রমণ করেছিল।

জাতিসংঘ ২০১৮ সালে মৌমাছির গুরুত্ব ও সংকট তুলে ধরতে ২০ মে দিনটিকে ‘বিশ্ব মৌমাছি দিবস’ হিসেবে ঘোষণা করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com