1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

সাবেক ভূমিমন্ত্রী হীরা ও তার স্ত্রীকে বাসায় পৌঁছে দিল পুলিশ

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ মে, ২০২৫

শেরপুরে আটকের পর জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা (৮৪) ও তার স্ত্রীকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। পরে পুলিশ তাদের বাড়িতে পৌঁছে দেয়।

গতকাল মঙ্গলবার রাতে জামালপুর সদর থানা পুলিশ মুচলেকা গ্রহণ করে তার স্ত্রী সালমা খাতুনের জিম্মায় তাকে ছেড়ে দেয়।

বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরার নামে জামালপুরে কোনো মামলা নেই। তার মানসিক অবস্থাও ভালো নয়, সে কোথায় আছে তাও স্পষ্ট করে বলতে পারছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এবং তার বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় তাকে তার স্ত্রী সালমা খাতুনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তার স্ত্রীর অবস্থাও ভালো নয়।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী রেজাউল করিম হীরা তার স্ত্রীকে নিয়ে পার্শ্ববর্তী শেরপুর জেলা সাব-রেজিস্ট্রার অফিসে জমি বিক্রির জন্য যান। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে চিনে ফেলে এবং আটক করে।

পরে শেরপুর থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। রাত ১০টার দিকে শেরপুর পুলিশ তাকে জামালপুর পুলিশের কাছে হস্তান্তর করে।

রেজাউল করিম হীরা জামালপুর সদর-৫ আসনে ১৯৯৬ সাল থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com