1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

আদানি চুক্তিতে ৪০ কোটি ডলারের কর ফাঁকি, তদন্তে নেমেছে দুদক

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

বিদ্যুৎ সরবরাহের জন্য ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের করা চুক্তিতে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে প্রায় ৪০ কোটি ডলার কর ফাঁকি দেওয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে দুদক এখন তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে দুদকের উপপরিচালক রেজাউল করিম ইতোমধ্যেই সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করতে এনবিআর এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃক চিঠি পাঠিয়েছেন।

এ চুক্তির পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও তৎকালীন বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখছে সংস্থাটি।

এনবিআরের পূর্ববর্তী এক তদন্তে উঠে আসে যে, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই মাস পর্যন্ত ভারতীয় আদানি গ্রুপের কাছ থেকে আমদানি করা বিদ্যুতের বিপরীতে ৩৯ কোটি ৭৩ লাখ ৭১ হাজার ৪৬৭ ডলার শুল্ক ও কর ফাঁকি দেওয়া হয়েছে।

এছাড়া, এ চুক্তির সময় সংশ্লিষ্ট সংস্থাগুলির অনুমোদন ছাড়াই শুল্ক ও কর অব্যাহতি প্রদান করা হয়, যা এনবিআরের তদন্তে স্পষ্ট হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com