1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

৩৯৮ যাত্রী নিয়ে সৌদির পথে প্রথম হজ ফ্লাইট

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা হয়েছে প্রথম হজ ফ্লাইট। এই ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী রয়েছেন।

গতকাল সোমবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে বাংলাদেশি হজযাত্রী বহনকারী সৌদিয়া এয়ারলাইন্সের (এসভি-৩৮০৩)প্রথম ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

বোয়িং ৭৭৭-৩০০ মডেলের উড়োজাহাজটি প্রায় সাত ঘণ্টা উড়ে সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৬টায় জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সূচি রয়েছে।

হজ ফ্লাইট শুরুর প্রথম ২৪ ঘণ্টায় ১০টি ফ্লাইটে ৪ হাজার ১৮০ জন যাত্রী সৌদি যাবেন। এর মধ্যে আটটি ফ্লাইট জেদ্দায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং দুটি মদিনায় প্রিন্স মুহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এবার হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত। হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।

এ বছর তিনটি এয়ারলাইন্স ২৩২টি ফ্লাইটের মাধ্যমে হজযাত্রী পরিবহন করবে। বাংলাদেশ বিমান ১১৮টি ফ্লাইটে ৪৪ হাজার ৩০৭ জন, সৌদিয়া ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ জন এবং ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৬৫ জন হজযাত্রী পরিবহন করবে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজ পালনের জন্য সৌদি আরব যাবেন।এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে যাবেন ৮১ হাজার ৯০০ জন।

এর আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে ২০২৫ সালের (হিজরি ১৪৪৬) হজ ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।এরপর তিনি হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি তাদের সৌদি আরবের আইন-কানুন মেনে চলা এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করেন।

এ বছর হাজীদের জন্য যোগাযোগ সুবিধাসহ বিভিন্ন দরকারি ফিচার সম্বলিত ‘লাব্বাইক’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সোমবার এটি উদ্বোধন করেন। এ ছাড়া তাদেরকে হজ প্রিপেইড কার্ড ও মোবাইল সিম রোমিং সুবিধা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com