1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভক্ত থেকে বিশ্বজয়ী সতীর্থ: মেসির বিদায়ে আলভারেজের আবেগঘন চিঠি ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’ ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের সোনালি মূর্তি ‘অরেঞ্জ প্লেগ’ সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বেড়ে ৩ হাজার ডলার প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাল কাগজপত্রে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যাদেশ রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে নতুন মামলা

কারাগারে পলকের সেলে নেই আলো বাতাস, পড়ে বৃষ্টির পানি: আইনজীবী

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

কারাগারে যেখানে সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে রাখা হয়েছে সেই ঘরে পর্যাপ্ত ‘আলো বাতাস নেই’ এবং বৃষ্টি হলে ঘরের মধ্যে ‘পানিও পড়ে’ বলে অভিযোগ করেছেন তার আইনজীবী তরিকুল ইসলাম।

সোমবার (২১ এপ্রিল) বৈষম্যবিরোধী আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থী ইসমাইল হোসেন রাব্বি হত্যা মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের উপরে শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেয়।

এর আগে, আইনজীবী তরিকুল ইসলামের সঙ্গে কথা বলার সময় কারাগারে তার কি ধরনের অসুবিধা হচ্ছে সে বিষয়ে তাকে জানান পলক। শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তরিকুল ইসলাম।

অভিযোগ করে তরিকুল ইসলাম বলেন, তাকে অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে। পর্যাপ্ত আলো বাতাসের সুযোগ নেই। বৃষ্টিতে রুম ভিজে যায় থাকার অনুপযোগী জায়গায় তাকে রাখা হয়েছে, যা অমানবিক। মানবাধিকার ও সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে।

তিনি বলেন, সকালে প্রিজন করে তাকে (পলক) আদালতে হাজির করা হয়। তবে বৃষ্টি নামায় প্রিজন ভ্যানের ভেন্টিলেটর দিয়ে পানি আসায় তিনি ভিজে যান। তাকে কাশিমপুর কারাগারে হাইসিকিউরিটি সেলে রাখা হয়েছে, সেখানে বৃষ্টি এলে পানি ঢুকে পরিবেশ নষ্ট হয়ে যায়। এ বিষয়ে তিনি আজ আমাদের বলেছেন।

শুনানির জন্য সকাল ৯টার দিকে পলককে আদালতে হাজির করা হয়, আর এজলাসে তোলা হয় ১০টার দিকে। ওই সময় সাংবাদিকরা কিছু কথা জিজ্ঞাসা করলেও সাড়া দেননি সাবেক এই প্রতিমন্ত্রী। তিনি কেবল মাথা নাড়িয়েছেন। তবে তাকে ওই সময় হাস্যোজ্জ্বল দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com