1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

লস অ্যাঞ্জেলেসের উত্তরে পাহাড়ি এলাকায় নতুন দাবানল ছড়িয়ে পড়ছে

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উত্তরে পাহাড়ি এলাকায় দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে একটি নতুন দাবানল। এ দাবানলের ফলে আনুমানিক ২১ বর্গকিলোমিটার (আট দশমিক এক বর্গমাইল) এলাকাজুড়ে গাছ ও ঝোপঝাড় পুড়ে গেছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির ক্যাস্টেইক লেক এলাকায় বুধবার হাজার হাজার স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, লস অ্যাঞ্জেলেস কাউন্টির ক্যাস্টেইক লেক এলাকায় দাবানলের ঘটনাটি ঘটে। এটি লস অ্যাঞ্জেলেস শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) উত্তরে অবস্থিত। আগুনের কারণে ’জীবনের তাৎক্ষণিক হুমকির’ মধ্যে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়।

ক্যাস্টেইক লেক এলাকায় প্রায় ১৮ হাজার ৬০০ জন লোক বসবাস করেন।

শুষ্ক বাতাসের কারণে আগুন আরো তীব্র হয়ে উঠছে এবং তা দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট ও অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্টের অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

আগুনের সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এটি রেড ফ্ল্যাগ ফায়ার পরিস্থিতির সময় ঘটে থাকতে পারে যখন তীব্র বাতাস ও কম আর্দ্রতা দ্রুত আগুন ছড়িয়ে পড়ার জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি করে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের রবার্ট জেনসেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকার সকলকে অবিলম্বে এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘প্যালিসেডস ও ইটনের অগ্নিকাণ্ডে মানুষ নির্দেশনা অনুসরণ করতে ব্যর্থ হওয়ার ফলে যে ক্ষতি হয়েছে তা আমরা দেখেছি।’
সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com