1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

ছেলেকে ক্ষমা করতে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করলেন বাইডেন

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষের আগেই দোষী সাব্যস্ত ছেলে হান্টার বাইডেনকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।গতকাল রবিবার হোয়াইট হাউস থেকে জারি করা এক বিবৃতিতে তিনি এ ক্ষমা ঘোষণা করেন।যদিও এর আগে বাইডেন অঙ্গীকার করেছিলেন যে ছেলেকে ক্ষমার ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করবেন না।

আজ সোমবার বিবিসি, আল জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এসব তথ্য জানানো হয়েছে।

জো বাইডেন বলেন, ‘আমি আজ আমার ছেলে হান্টারের জন্য রাষ্ট্রীয় ক্ষমার অনুমোদনপত্রে স্বাক্ষর করলাম। দায়িত্ব গ্রহণের দিন থেকেই আমি বলেছিলাম যে বিচার বিভাগের সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ করব না এবং আমার কথা রেখেছি। তবে আমি দেখেছি শুধুমাত্র পরিবারের নামের কারণে আমার ছেলের বিরুদ্ধে অন্যায়ভাবে বিচার করা হয়েছে।’

তিনি বলেন, ‘হান্টারের মামলার তথ্য যাচাই করলে যে কেউ বুঝতে পারবেন, শুধু আমার ছেলে হওয়ার কারণে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।আর এটা ভুল।’

সম্প্রতি নির্বাচন থেকে ছিটকে যাওয়া মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, হান্টারকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে।এমনকি অব্যাহত আক্রমণ ও বিচারের মুখেও তিনি পাঁচ বছরের বেশি সময় নীরব ছিলেন।

জো বাইডেন বলেন, ‘হান্টারকে আক্রমণের মাধ্যমে তারা আমাকেও দুর্বল করতে চেয়েছে। তাই যা হয়েছে তাই যথেষ্ট।’

চাইলে যেকোনো অপরাধীকেই ক্ষমা করে দিতে পারেন প্রেসিডেন্ট। যদিও আগে বাইডেন বলেছিলেন, বিচারে দোষী সাব্যস্ত হলে নিজের ছেলেকে ক্ষমা করবেন না তিনি।

গত সেপ্টেম্বরের শুরুতে কর ফাঁকির মামলায় দায় স্বীকার করেন হান্টার বাইডেন। আর গত জুনে আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হন হান্টার। শিগগির তার সাজা ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই আনুষ্ঠানিকভাবে ছেলেকে নিঃশর্ত ক্ষমা করলেন জো বাইডেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com