1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ও আহত বাংলাদেশিদের পরিচয় মিলেছে চেন্নাই বিমানবন্দরে মোদিকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী বিজয় অলআউট আফগানিস্তান, ১০৬ রানের লিড পেল বাংলাদেশ হাসান মাহমুদের ইতিহাস গড়া হ্যাটট্রিক আ. লীগের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সত্যতা পায়নি আইপিইউ: স্পিকার সিলেটে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু তাজমিন হত্যা মামলার আসামি সুমন মাদকাসক্ত, ভেঙেছেন নিজ সংসারও যুক্তরাষ্ট্রে অন্তঃসত্ত্বাসহ আটজনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে তানজিন তিশা, দুমড়েমুচড়ে গেল গাড়ি রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: গ্রেপ্তার দেখানো হলো ৪ জনকে

অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি হাইস্কুল বন্ধ ঘোষণা

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

হামলা ও ভাংচুরের শিকার পুরান ঢাকার সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং ২০২৫ সালের প্রথম শ্রেণি ও নার্সারিতে ভর্তির লটারি স্থগিত করা হয়েছে।

গতকাল সোমবার এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দু’টো পৃথক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়।

সেখানে বলা হয়েছে, ‘বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক উদ্ভুত পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দেয়ার আগ পর্যন্ত বিদ্যালয়ের মর্নিং শিফট, ডে শিফট ও কলেজ শাখার সকল প্রকার ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে।’

বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মেরামতের কাজের জন্য তারা এ সিদ্ধান্ত নিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সবকিছু অনুকূলে এলে বিদ্যালয়ের কার্যক্রম আবার শুরু হবে।

এর আগেরদিন, রোববার আরেকটি পৃথক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছিল, ওই দিন বিকেল ৫টায় শতাধিক বহিরাগত ‘দুর্বৃত্তদের দ্বারা হামলার শিকার হয়েছে’ প্রতিষ্ঠানটি।

ওই দিন প্রতিষ্ঠানের অধ্যক্ষের কক্ষ, ডিসিপ্লিন কমিটি কক্ষ, শিক্ষক-মিলনায়তন, কয়েকটি অফিস কক্ষসহ শ্রেণিকক্ষে ব্যাপক ভাংচুর ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com