1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

রাজাকারের বংশধরদের বিচার দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের সমাবেশের ডাক

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

রাজাকারের বংশধরদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। আজ সোমবার সকাল ১০টায় রাজধানী ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করবে তারা।

মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধীদের বিক্ষোভের পরই এ ঘোষণা এলো। এ কর্মসূচি সফল করতে মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তিকে শাহবাগে জমায়েতের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সংগঠনটি মনে করে, সংবিধান অনুযায়ী বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা, নারী কোটা, প্রতিবন্ধী কোটা, জেলা কোটা ও আদিবাসী কোটা পুনর্বহাল করা যৌক্তিক।

উল্লেখ্য, গত রাতে রাজধানী ঢাকার শাহবাগে বিক্ষোভ করেছেন ছাত্রলীগের নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধার সন্তানরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com