1. tasermahmud@gmail.com : admi2017 : US Bangladesh
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

গাজা যুদ্ধ নিয়ে মার্কিন আমেরিকানদের কষ্ট বোঝেন বাইডেন

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মার্চ, ২০২৪

গাজা যুদ্ধে ইসরাইলের প্রতি ওয়াশিংটনের অকুণ্ঠ সমর্থন ও সামরিক সহায়তায় আরব আমেরিকান ও ইসরাইলবিরোধীরা খুবই কষ্ট পাচ্ছেন, এটি বুঝেন বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার (২৯ মার্চ) ‘আরব আমেরিকান হেরিটেজ মান্থ’ উপলক্ষ্যে দেয়া এক বিবৃতিতে তিনি এমন কথা বলেন।

জো বাইডেন ক্ষমতায় আসার পর ২০২১ সালে এপ্রিল মাসকে ‘আরব আমেরিকান হেরিটেজ মান্থ’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়। আর দু’দিন পরেই শুরু হতে যাচ্ছে সেই হেরিটেজ মান্থ এপ্রিল।

বিবৃতিতে বাইডেন বলেন, আরব আমেরিকানরা যে দুঃখ অনুভব করছেন, তাকে শ্রদ্ধা জানিয়ে অবশ্যই আমাদের এই সমর্থনে বিরতি দেয়া উচিৎ। তাদের কষ্ট আমি বুঝি। আমি ব্যক্তিগতভাবেও সেজন্য দুঃখ ভারক্রান্ত।

এ সময় জানিয়েছেন, গাজায় মানবিক সহায়তা বাড়ানো, হামাসের হাতে বন্দীদের মুক্ত করতে এবং কমপক্ষে ছয় সপ্তাহ স্থায়ী একটি অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য কাজ করছেন তিনি।

সূত্র : রয়টার্স ও টাইমস অফ ইসরাইল

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com